হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের সমাজকর্ম বিভাগের প্রভাষক আব্দুল হালিমের ওপর বর্বরোচিত হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলেজ গেটের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

বাংলা বিভাগের প্রভাষক মো. জাকির হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল লতিফ মিয়া,আইসিটি বিভাগের প্রধান মো. মিজানুর রহমান,রসায়ন বিভাগের অধ্যাপক সরকার আহসানুল হাবিব, কলেজ ছাত্রদলের আহ্বায়ক বায়েজিদ হোসেন ও সদস্য সচিব মিনহাজ উদ্দিন ডাবলু সরকার।

বক্তারা, ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় উপজেলার সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে নিজ বাড়িতে দুষ্কৃতকারীরা কলেজ শিক্ষক আব্দুল হালিমের ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।এঘটনায় থানা-পুলিশ দুজনকে আটক করে পাবনা জেলহাজতে পাঠিয়েছে।

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার