হোম > সারা দেশ > রাজশাহী

নতুন জামা না দেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, কামারখন্দ (সিরাজগঞ্জ)

নতুন জামা কিনে না দেয়ার অভিমান করে আত্মহত্যা করেছে খাদিজা খাতুন (১২) নামে এক শিক্ষার্থী। খাদিজা সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাকুরিয়া গ্রামের খাদেম আলী মণ্ডলের মেয়ে। জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়তো খাদিজা। সোমবার (২২ জুলাই) রাতে পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানায়, খাদিজা নতুন জামা কিনে দেয়ার কয়েকবার অনুরোধ করে। অভাবের কারণে বাবা পরে কিনে দেয়ার আশ্বাস দেন। এতে খাদিজা অভিমান করে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কয়েক ঘণ্টা পর মা সোহাগী খাতুন ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা খুলে মেয়েকে বাঁশের ধরনার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা খাদিজাকে মৃত ঘোষণা করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক