হোম > সারা দেশ > রাজশাহী

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় আজিজুল হক মনজু (৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আজিজুল হক মনজু (৫০) উপজেলার দত্তবাড়িয়া হিন্দুপাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে।

তিনি নশরতপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি। গত রোববার দিবাগত রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে কে বগুড়া আদালতে পাঠিয়েছে।

আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয়সহ প্রায় পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, আজিজুল হক মনজুকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন