হোম > সারা দেশ > রাজশাহী

জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু

উপজেলা প্রতিনিধি, নলডাঙ্গা (নাটোর)

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে একটি মহল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক। তারা চক্রান্তে লিপ্ত।’

শনিবার (১৬ আগস্ট) নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের ভূষণগাছায় ৩২ প্রহরব্যাপী অষ্টকালীন লীলাকীর্তন ও মহানামযজ্ঞ অনুষ্ঠানের উদ্‌বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টার মধ্যে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে আগামী ফেব্রুয়ারিতেই দেশে নির্বাচন হবে। এই নির্বাচনে দেশের জনগণ যাকে পছন্দ করবে, তাকেই ভোট দিবে। আপনারা যদি আমাকে পছন্দ করেন, আমাকে ভোট দিন। আর না করলে আপনাদের পছন্দের যে কোনো প্রার্থীকে দিন। তবে আমার অনুরোধ, নতুন করে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম এবং ভূষণগাছা শ্রীশ্রী সার্বজনীন কালীমাতা মন্দিরের সভাপতি বাচ্চু কুমার প্রামাণিক ও সাধারণ সম্পাদক সত্যেন কুমার দাসসহ স্থানীয় নেতারা।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান