হোম > সারা দেশ > রাজশাহী

কালিয়ায় বিএনপির দুই নেতাকে নৃশংসভাবে হত্যা

উপজেলা প্রতিনিধি, লোহাগড়া (নড়াইল)

নিহত মো. শাহিন ও সোহেল মোল্যা । ছবি: আমার দেশ

নড়াইলের কালিয়া উপজেলা সদরে বিএনপি, ছাত্রদল ও যুবদলের মিছিলে আওয়ামী লীগের হামলায় কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিন ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেলযোগে সন্ধ্যায় মিছিল বের করেন। মিছিলটি বেন্দারচর এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের মিছিলে হামলা চালায় বলে অভিযোগ করেন তারা।

ছাত্রদল নেতা রাকিবুজ্জামান পাপ্পু ও বিএনপি নেতা সরদার আর্মিস্টংয়ের নেতৃত্বে মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে সামনের দিকে এগোনোর সময় অতর্কিত ভাবে এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলায় কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিন ও জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা গুরুতর আহত হন। খুলনায় নেওয়ার পথে তারা মারা যান।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান, বিএনপির মিছিলটি কালিয়ার বেন্দারচর অতিক্রমের সময় এ হামলার ঘটনা ঘটে। হামলায় মোঃ শাহিন ও সোহেল মোল্যা নিহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশসহ আইন-শৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এমএইচ

সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন

সাড়ে আট ঘণ্টা জাতীয় গ্রিডে থেকে বিচ্ছিন্ন রূপপুর

সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর যাবজ্জীবন

রাকসু নির্বাচনের দাবিতে প্রশাসন ভবনের সামনে ৩০ ঘণ্টা অবস্থান

স্বর্ণালংকারের লোভে মাকে খুন, ছেলেসহ গ্রেপ্তার তিন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বগুড়ার দুই উপজেলায় ককটেল বিস্ফোরণ

রূপপুরে বিদ্যুৎ উৎপাদন, কেক কেটে আনন্দ উদযাপন কর্মকর্তা-কর্মচারীদের

ফরিদপুরে নেশার টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে হত্যা