হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে রেল অবরোধ-মানববন্ধন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

সিরাজগঞ্জে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেল অবরোধ ও মানববন্ধন করেছে স্থানীয়রা।

সোমবার সকালে সদর উপজেলার সয়দাবাদ রেলস্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রফিক সরকার ও সয়দাবাদ ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম।

মানববন্ধনে সয়দাবাদ রেলস্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান বক্তারা। একপর্যায়ে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ও রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস অবরোধ করেন তারা। তবে স্টেশন কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়। আগামী সাতদিনের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেন আন্দোলনকারীরা।

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী