হোম > সারা দেশ > রাজশাহী

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

টানা ১৭ দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারো পাথর আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেড় শতাধিক পাথরবাহী ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম।

এর আগে স্থলবন্দরে এলসি ভ্যালু বৃদ্ধির প্রতিবাদে ২ মে থেকে ১৮ মে পর্যন্ত টানা ১৭ দিন পাথর আমদানি বন্ধ ছিল।

মঙ্গলবার সকালে উভয় দেশের আমদানি ও রফতানিকারক নেতাদের মধ্যে অনলাইন বৈঠক হয়। বৈঠক শেষে পাথরের টন প্রতি শুল্কায়ন মূল্য ১৪ ডলারে সমঝোতা হয়।

সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ইতি জানান, বিগত দিনে প্রতি টন পাথর সর্বোচ্চ ১৩ ডলার এলসিতে আমদানি করা হত। তবে হঠাৎ করে ভারতীয় কর্তৃপক্ষ এলসি ভ্যালু দুই ডলার বাড়িয়ে ১৫ ডলার নির্ধারণ করায় ক্ষোভে আমদানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, ১৭ দিন পর পাথরবাহী ভারতীয় ট্রাক স্থলবন্দরে প্রবেশ করেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত দেড় শতাধিক পাথরবাহী ভারতীয় ট্রাক বন্দরে এসেছে। এদিকে পাথর আমদানি শুরু হওয়ায় শ্রমিকদের মাঝে ফিরেছে স্বস্তি।

জেডএম

আমাদের সব মাল ‘হাই কোয়ালিটির’

বাইসাইকেল ছিনতাইয়ের জন্য ফার্মেসি মালিককে হত্যা, ৭ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে সেই সহকারী শিক্ষিকা বরখাস্ত

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

নওগাঁয় বজ্রপাতে দুজনের মৃত্যু

নওগাঁয় ব্যাপক বৃষ্টিপাতে তলিয়ে গেছে শহরের অধিকাংশ এলাকা

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাটমোহরে ভ্যানচালককে নৃশংসভাবে হত্যা

চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা

সুনামগঞ্জে ১৩ লাখ টাকার ফুসকা জব্দ