হোম > সারা দেশ > রাজশাহী

‘দাঁড়িপাল্লার জয় হবে, ইনশাল্লাহ’ লিখে বহিষ্কার ছাত্রদল নেতা

রাজশাহী অফিস

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা হলেন ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান (মিলন), যার সাংগঠনিক নাম মিলন পারভেজ।

সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে একই দিন রাতে মুস্তাফিজুর রহমানের ফেসবুক আইডি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক প্রার্থীর নির্বাচনি জনসভার ছবি পোস্ট করা হয়। ওই পোস্টে লেখা ছিল— ‘দাঁড়িপাল্লার জয় হবে, ইনশাল্লাহ।’ পোস্ট দেওয়ার আনুমানিক তিন ঘণ্টা পর ছাত্রদলের পক্ষ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

এ বিষয়ে মুস্তাফিজুর রহমান বলেন, তার ফেসবুক আইডির নাম ব্যবহার করে অন্য কেউ ওই পোস্টটি দিয়েছে। তিনি দাবি করেন, বিষয়টির সঙ্গে তিনি সরাসরি জড়িত নন।

ধুনটে ইছামতি নদীর বুকে অতিথি পাখির সমাগম

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঈশ্বরদীতে অস্ত্রের আঘাতে ছাত্রদল নেতাকে হত্যা

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে পেটালো বিএনপি নেতাকর্মীরা

ভুয়া চাহিদাপত্রে জ্বালানি উত্তোলন, ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী প্রত্যাহার

ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, এসপি কার্যালয় ঘেরাও

মুফতি আমির হামজার বিরুদ্ধে আরো এক মামলায় সমন জারি

পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

কাজীপুরে ১৭০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড