হোম > সারা দেশ > রাজশাহী

স্বামী-স্ত্রী পরিচয়ে ৬ হাজার ইয়াবা পাচারকালে দুজন আটক

উপজেলা প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)

স্বামী–স্ত্রী পরিচয়ে যাত্রী সেজে ইয়াবা পাচারের সময় ৬ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার দুপুরে কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাতে বগুড়া–ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরবঙ্গগামী একটি বাস থেকে তাঁদের আটক করা হয়।

আটক দু’জন হলেন, জয়পুরহাট পৌর এলাকার আরামনগরের বাসিন্দা বকুল হোসেন এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার লাকি বেগম।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সন্ধ্যা ৭টার দিকে শ্যামলী পরিবহনের একটি বাস থামিয়ে সন্দেহভাজন দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের স্বামী–স্ত্রী পরিচয় দেন। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে স্বামী–স্ত্রী পরিচয়ে ঢাকা থেকে ইয়াবা এনে জয়পুরহাট ও হিলি এলাকায় সরবরাহ করতেন। আটককৃতদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩ প্রার্থী

বগুড়া-৩ আসনে জাপা ও ইসলামী আন্দোলনের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

জিয়া ও খালেদার কবর জিয়ারত করলেন বগুড়ার ছয় এমপি

বিএনপির দুই নেতার জন্য দুঃসংবাদ

রাজশাহীতে জয়ী-বিজিতদের মধ্যে সম্প্রীতির সুবাতাস

ভোটকেন্দ্রেই জন্ম হল সন্তানের, নাম রাখলেন খালেদা

নাম বদলে নতুন মোড়কে পুরোনো ফেনসিডিল

স্বামীর আদেশ অমান্য করে দাঁড়িপাল্লায় ভোট দেয়ায় স্ত্রীকে তালাক

ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

পাবনা-৩ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত