হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কারাগারে

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুবায়ের রহমান পিয়ালকে (৩২) পাবনা কারাগারে পাঠানো হয়েছে। তিনি সরকারি হাজী জামাল উদ্দিন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর শহরের কালিবাড়ি মেন্দা শাহপাড়া মহল্লার জহুরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়।

এরআগে বুধবার রাত ৯টার দিকে পৌর শহরের শরৎনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আমার দেশকে জানান, পিয়াল অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মামলার তদন্তাধীন আসামি। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন