হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ১০ আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দে বদিউজ্জামান হত্যা মামলায় স্বামী-স্ত্রী-ছেলেসহ ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ- ১ এর আদালতের বিচারক লায়লা শারমিন এই কারাদণ্ডের আদেশ প্রদান করেন।

এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহান শাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় ৬ আসামি উপস্থিত ছিলেন। বাকি ৪ আসামি পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কামারখন্দ উপজেলার ময়নাকান্দি গ্রামের আবু সাঈদ, তার স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে মনির হোসেন। একই গ্রামের সাহেব উদ্দিন, সোহেল রানা, শাহজাহান মন্ডল, শফিকুল ইসলাম. এরশাদ শেখ, রমজান আলী ও আবুল কালাম আজাদ।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, কামারখন্দ উপজেলার ময়নাকান্দি গ্রামে বদিউজ্জামান নিজ গ্রামের দবির মন্ডলের ছেলে আলমের নিকট থেকে ২০১১ সালে ৩ শতক জমি দলিল মূলে ক্রয় করেন। উক্ত জমিতে প্রতিবেশি আবু সাঈদ বাড়ি করে জমি দখল করে নেয়। জমি ছেড়ে দেওয়ার জন্য বলা হলে আসামিরা হত্যার হুমকি দেয়। বদিউজ্জামান জমি দখলে নেওয়ার চেষ্টা করলে আসামিরা ক্ষীপ্ত হয়ে উঠে।

এছাড়া বদিউজ্জামান ও আসামি আব্দুস ছাত্তার ইউনিয়ন পরিষদে মেম্বার পদে নির্বাচন করেন। নির্বাচনে আব্দুস সাত্তার পরাজিত হন। পরাজয়ের জন্য তিনি বদিউজ্জামান দায়ী করেন। জমি সংক্রান্ত ও ইউপি নির্বাচন নিয়ে বদিউজ্জামান ও আসামিদের মধ্যে বিরোধ চলে আসছিলো। ২০১১ সালের ২৪ জুন বদিউজ্জামান জমির কাগজপত্র নিয়ে সকালে আইনজীবীর অফিসে যাওয়ার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়। এর পর বদিউজ্জামান আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন তার সন্ধান করে খোাঁজ পায়নি। পরের দিন ২৫ জুন সকালে ময়নাকান্দি সাইফুল ইসলামের ঘুমচি ক্ষেত থেকে বদিউজ্জামানের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পরিবারকে খবর দেয়। পরে তারা ঘটনাস্থলে পৌছে বদিউজ্জামানের লাশ সনাক্ত করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রতনা বেগম ওরফে সুফিয়া বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১২ সালের ১৯ জানুয়ারি ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। আজ এমামলার রায় ঘোষনা করে আদালত।

প্রযুক্তির ছোঁয়ায় ছিনতাই মামলার রহস্য উদঘাটন, তানোরে গ্রেপ্তার ২

দেশে বিশ্বমানের রেল ব্যবস্থা চালু করা হবে: দুলু

বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি উদ্ধার শুরু

স্ত্রী বাড়ি ফিরে নাই, অভিমানে স্বামীর আত্মহত্যা

মৃত্যু নিয়ে বিতর্ক, জানাজার আগে মর্গে পাঠালো লাশ

কচুয়ায় পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, থমথমে পরিস্থিতি

ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পিতা-পুত্র নিহত

মহেশপুরে ট্রাকের ধাক্কায় মা নিহত ছেলে আহত

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৯৪৩ যানবাহন পারাপার

নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, অর্ধশতাধিক আহত