হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ায় দোকানঘর নির্মাণে চাঁদা দাবি, দুই সহোদর গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় দোকানঘর নির্মাণে চাঁদা দাবির অভিযোগে উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা মাসুদ রানা (৫৫) ও তার ভাই আব্দুল মালেককে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ । সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি পৌর শহরের ভাঙ্গুড়া বাজার রেলপাড়া এলাকায়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনাসদস্য নওশাদ আলী পৌর শহরের ভাঙ্গুড়া বাজার রেলপাড়া এলাকায় সম্প্রতি একটি দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন। গত কয়েক দিন ধরে অভিযুক্ত শ্রমিক নেতা মাসুদ রানা ও তার ভাই আব্দুল মালেকসহ কয়েক ব্যক্তি নওশাদ আলীর কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা না পাওয়ায় সোমবার অভিযুক্তরা নওশাদ আলীর দোকান নির্মাণের কাজ বন্ধ রাখতে বলেন এবং তাকে নানাভাবে ভয়ভীতি দেখান। পরে নিরুপায় হয়ে তিনি স্থানীয় সেনা ক্যাম্পে অভিযোগ করেন। এর প্রেক্ষিতে যৌথ বাহিনীর সদস্যরা তাদের আটক করে সেনা ক্যাম্পে নিয়ে যান। সেখানে চাঁদাদাবির ঘটনা স্বীকার করায় রাতে তাদের গ্রেপ্তার দেখিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে আমার দেশকে বলেন, এ ঘটনায় দোকান মালিক নওশাদ আলী থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩