হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ড্রেন থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

রাজশাহী অফিস

রাজশাহী নগরীর রাজপাড়া থানায় ড্রেনের পানিতে পড়ে থাকা এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে থানার শ্রীরামপুর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার উত্তর-পশ্চিম কোণের একটি ড্রেনে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি রাজপাড়া থানার পুলিশকে অবহিত করা হলে তারা লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মালেক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের ঈদ উপহার পেল শতাধিক পরিবার

নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে আহত

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

নলডাঙ্গার পাটুল বাজারে অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত

দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি

আমরা নিজেদের মাটি নিজেরা খুঁড়ে পানি আনবো: ভূমিমন্ত্রী

সিরাজগঞ্জে পুলিশ সুপার পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩

নাটোরের মাটিতে কারো কোন অন্যায় মেনে নেয়া হবে না: হুইপ দুলু

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

ধর্ষণের শিকার শিশুর পরিবারকে বিএনপির ঈদ উপহার