হোম > সারা দেশ > রাজশাহী

বৈছাআ রাজশাহীর আহ্বায়ক কমিটি অনুমোদন

রাজশাহী অফিস

ছবি: আমার দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক ইউনুসুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুইনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ৬ মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে নাহিদুল ইসলাম সাজু, সদস্য সচিব হিসাবে আঞ্জুমান আরা হক আরশি দায়িত্ব পেয়েছেন। মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে নাম রয়েছেন শাহ্ সোহানুর রহমানের।

এছাড়ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে মো. সাফফাত আহমেদ তিতাস, যুগ্ম-আহ্বায়ক পদে ফা-আরদ্বীন রহমান, শামীম হোসেন ও মো. বারি মনোনীত হয়েছেন। অন্যদিকে সিনিয়র যুগ্ম-সদস্য সচিব মামুনুর রশিদ, যুগ্ম-সদস্য সচিব ইমন রাজ, তানভীর হোসেন রুওনক, রাজু আহমেদ ও আবু ইয়াকুব মনোনীত হয়েছেন।

এছাড়া মুখ্য সংগঠক হিসেবে খালেদ হাসান মিলু এবং সিনিয়র সংগঠক হিসেবে মোকলেছুর রহমান বিজয় দায়িত্ব পেয়েছেন। মুখপাত্র হিসেবে আশরাফুল ইসলাম আযিম এবং সহ-মুখপাত্র হিসেবে উর্মি খাতুন মনোনীত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্রের বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু, পলাতক অভিযুক্ত

হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

বিএনপিকে প্রত্যেক মানুষের হৃদয়ে পৌঁছে দিতে চাই: শাহজাহান মিঞা

যুবলীগ নেতার মুক্তি দাবিতে থানা ঘেরাও করা ছাত্রদল নেতা সোহেলকে শোকজ

বগুড়া চেম্বার নির্বাচনে বাদল-হিরু পরিষদের নিরঙ্কুশ বিজয়

এক পরিবারের সবাই মাদক কারবারি, স্বামী-স্ত্রী ও দুই ছেলে গ্রেপ্তার

পা দিয়ে লিখে মাস্টার্স পাস, অদম্য এক নিলা খাতুন

হামলার শিকার জামায়াত নেতার মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভের ডাক

দুধের দাম না বাড়ায় দুশ্চিন্তায় সিরাজগঞ্জের খামারিরা