হোম > সারা দেশ > রাজশাহী

রূপপুরে দুই রুশ নাগরিকের মারামারি, একজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

রাশিয়ান নাগরিক সের্গেই নিকোলায়েভিচ।

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিনসিটিতে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আরেকজন একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। সোমবার সকালে গ্রিনসিটিতে এ ঘটনা ঘটে।

নিহত সের্গেই নিকোলায়েভিচ (৫৬) গ্রিনসিটির ৬ নম্বর ভবনের ৫০১ নম্বর কক্ষে বসবাস করতেন। আহত মেনচেভ (৫৩) পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তারা দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানির কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে দুই রুশ নাগরিক একসঙ্গে মদ্যপান করছিলেন। একপর্যায়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে দুজনই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান।

গ্রিনসিটি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম জানান, দুই বিদেশিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় এবং সেখানে আইসিইউ সুবিধা না থাকায় দ্রুত পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সের্গেই নিকোলায়েভিচ মারা যান। আহত অপর রুশ নাগরিক এখনও আইসিইউতে চিকিৎসাধীন।

ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, লাশের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে রাশিয়ান দূতাবাসের মাধ্যমে স্বজনদের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

জেডএম

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী