হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জ সীমান্ত থেকে ৩১ ভারতীয় মোবাইল উদ্ধার

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের ভারতীয় সীমান্তে পড়ে থাকা ৩১টি মালিক বিহীন স্মার্ট ফোন উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের একটি মাঠ থেকে উদ্ধার করা হয়। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা বিজিবি -৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি বলেন, সীমান্তে চোরাচালান বন্ধসহ অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। এরই মাঝে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেলে পালিয়ে যায়। পরে একটি ব্যাগ তল্লাশি চালিয়ে ৩১টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনগুলো কাস্টমসে জমা দেয়া হয়েছে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম