হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ার গাবতলীতে খাদ্যবান্ধবের ১৫৬ বস্তা চাল জব্দ

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার গাবতলী উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৬ বস্তা নিম্নমানের চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার সোন্দাবাড়ি পূর্বপাড়া এলাকার হাবিবুর রহমানের বাড়ির একটি গুদাম থেকে প্রায় দুই লাখ টাকা মূল্যের এই চালগুলো জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান এই অভিযান পরিচালনা করেন। অভিযানে গাবতলী মডেল থানা পুলিশ সহায়তা করে।

ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান জানান, জব্দ করা চালগুলো সরকারি লোগোযুক্ত বস্তায় রাখা ছিল। রবিউল ইসলাম নামের এক ব্যক্তি হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া নেওয়া গুদামে এই চাল মজুদ করেছিলেন। জব্দকৃত চাল বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার