হোম > সারা দেশ > রাজশাহী

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ে নিহত

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট উপজেলায় সিমেন্ট বোঝাই চলন্ত ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১২-২১৯৮) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন রেবেকা খাতুন (২৬) ও মেয়ে হুজাইফা খাতুন (৪)।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর প্রায় ২টায় ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি সেতুর সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেবেকা খাতুন উপজেলার বথুয়াবাড়ি গ্রামের পলাশের স্ত্রী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গৃহবধূ রেবেকা খাতুন ও তার মেয়ে হুজাইফা ব্যাটারি চালিত একটি অটোভ্যানে চড়ে পেচিবাড়ি থেকে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে পার্শ্ব রাস্তা থেকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি সেতুর সংযোগ সড়কে ওঠার সময় অটোভ্যান থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন মা ও মেয়ে ছেলে। এ সময় ধুনটগামী সিমেন্ট বোঝাই দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের ছেলের মৃত্যু হয়। তখন চালক ও হেলপার ট্রাক সড়কে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সিমেন্ট বোঝাই ট্রাক জব্দ করা হয়েছে। মা ও মেয়ের ছেলের মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন