ঢাকা থেকে ছেড়ে আসা হেরিটেজ পরিবহনের স্লিপার বাস খাদে পড়ে গণ-অধিকার পরিষদের মুখপাত্র ফারুক আহমেদ সহ ১৫ জন আহত হয়েছে।
আজ ভোর সাড়ে ৫টায় দিনাজপুরের আমবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বাসে থাকা গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
রোববার (২৪ আগস্ট) সকালে সড়ক দুর্ঘটনার পরপরই ফেসবুক লাইভে বিষয়টি জানান গণঅধিকার পরিষদের এই মুখপাত্র।
গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি জলাশয়ে পড়ে গেছে। গাড়ির প্রায় সব যাত্রী কম-বেশি আহত হয়েছেন।
ফারুক আহমেদ আরও বলেন, গাড়িচালক হয়তো ঘুমিয়ে পড়ছিলেন বিধায় এমন দুর্ঘটনা হয়েছে। আহত সবাইকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৫ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, চালকের অসাবধানতা অথবা যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটছে।