হোম > সারা দেশ > রাজশাহী

ফের তারিখ পরিবর্তন, রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বর

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ১৩ দিন পিছিয়ে ২৮ সেপ্টেম্বর ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে তা পরিবর্তন করে তিন দিন এগিয়ে ২৫ সেপ্টেম্বর করা হয়েছে আবারো।

বুধবার রাত ৮ টায় এক মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে ২৮ তারিখ নির্বাচনের ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।

এ ঘোষণা পরপরই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ জানায় রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা। দুপুর ২টায় বিক্ষোভ করে রাবি শাখা ছাত্রশিবির। পরবর্তীতে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে রাতে জরুরি মিটিং ডেকে তা পরিবর্তন করে নির্বাচন কমিশন।

দুপুরে ঘোষণা করা নতুন তারিখ অনুযায়ী মনোয়নপত্র বিতরণের শেষ দিন ৩১ আগস্ট, মনোনয়নপত্র দাখিল ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮ থেকে ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর, ভোট গ্রহণ ২৮ সেপ্টেম্বর, ফলাফল ও সেদিনই প্রকাশ করার কথা ছিলো। তবে ভোট গ্রহণের তারিখ পরিবর্তন করে ২৫ তারিখ করা হয়েছে।

এ বিষয় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের কথা ভেবে নির্বাচন ২৫ তারিখ করা হয়েছে। আরো কিছু ডেট রিএরেন্জ করা হয়েছে। এগুলো পরে জানানো হবে।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান