হোম > সারা দেশ > রাজশাহী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সফল ‘হট ও কোল্ড’ পরীক্ষা সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালুর পথে বড় অগ্রগতি অর্জিত হয়েছে। কেন্দ্রটির টার্বাইনে বাষ্প সরবরাহকারী পাইপলাইনের ‘হট ও কোল্ড’ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

এনপিসিবিএল ও রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্ট বৃহস্পতিবার পরীক্ষার সাফল্য নিশ্চিত করে জানায়, এর ফলে টার্বাইনে বাষ্প সরবরাহের জন্য পাইপলাইনগুলো কার্যকর বিবেচিত হচ্ছে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, রিঅ্যাক্টর চালুর আগে টার্বাইনের নিরাপদ ও নির্ভরযোগ্য কার্যকারিতা যাচাইয়ে এ ধরনের পরীক্ষা বাধ্যতামূলক। দুই মেগাপ্যাস্কেল চাপ ও ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্প প্রবাহিত করে ব্লো-ডাউন কার্যক্রম পরিচালনা করা হয়, যাতে পাইপলাইনের অভ্যন্তরে থাকা ময়লা, আর্দ্রতা ও অন্যান্য কণা অপসারণ হয়।

পরীক্ষার সময় বায়ুমণ্ডলে প্রবল শব্দে বাষ্প নির্গত হয়, যা আগেই অনুমেয় ছিল। স্থানীয়দের সতর্ক করার ব্যবস্থা থাকায় ভীতির কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

পরবর্তী ধাপে অধিক পরিমাণ বাষ্প ব্যবহার করে পুনরায় ব্লো-ডাউন প্রক্রিয়া চালানো হবে। এতে রিঅ্যাক্টরের পূর্ণ লোডের কাছাকাছি চাপ তৈরি করে যন্ত্রপাতির কার্যক্ষমতা যাচাই সম্ভব হবে।

রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি বলেন, এ পরীক্ষার সফল সমাপ্তি প্রথম ইউনিটকে জাতীয় গ্রিডে যুক্ত করার পথে একটি বড় ধাপ।

উল্লেখ্য, রাশিয়ার অর্থায়ন ও কারিগরি সহায়তায় নির্মাণাধীন রূপপুর প্রকল্পে দুইটি ইউনিট স্থাপিত হচ্ছে। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। প্রকল্পটি বাস্তবায়ন করছে রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রসাটমের প্রকৌশল শাখা।

সিরাজগঞ্জে স্বস্তিতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ

দাম বেশি রাখার প্রতিবাদ করায় একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

শিবগঞ্জে ভিজিএফ কার্ডের চাল না পেয়ে চেয়ারম্যানকে অবরুদ্ধ

নওগাঁয় কালবৈশাখী ঝড়ে ৭৩১ হেক্টর জমির ফসল নষ্ট

শিবগঞ্জে অটোরিকশা-ভটভটির সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের ঈদ উপহার পেল শতাধিক পরিবার

নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে আহত

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

নলডাঙ্গার পাটুল বাজারে অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত

দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি