হোম > সারা দেশ > রাজশাহী

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, লালপুর (নাটোর)

নাটোরের লালপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৮৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১২০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলার পর পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। রোববার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গত শুক্রবার রাতে আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বাদী হয়ে লালপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, কেন্দ্রীয় যুবলীগ নেতা আরিফুল ইসলাম উজ্জ্বল, নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান সরলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এজাহারে অভিযোগ করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে জনসমর্থন সৃষ্টি, সাংগঠনিক কার্যক্রম পুনরুজ্জীবিত ও সক্রিয় করার চেষ্টা, সরকার ও রাষ্ট্রবিরোধী উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং জনমনে ভীতি ও বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে আসামিরা জড়িত। এসব অভিযোগে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

এদিকে, এ মামলায় ১৪ ও ১৫ নভেম্বর পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম মিজু (৩০), সাবেক সহসভাপতি মো. নাদিম আলম (৩৪), ওয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য মো. সম্রাট ইসলাম (৩৭) এবং গোপালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কেতাব আলীম মন্ডল (৬০)।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে বিরোপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আরিফুল ইসলাম মিজুকে এবং একই দিন রাত ৭টার দিকে ওয়ালিয়া বাজার থেকে সম্রাট ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার (১৫ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে মধুবাড়ী এলাকায় নিজ বাড়ি থেকে নাদিম আলমকে এবং রাত দেড়টার দিকে বৈদ্যনাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে কেতাব আলীম মন্ডলকে গ্রেপ্তার করা হয়।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় গ্রেপ্তার চারজনকে রোববার আদালতে পাঠানো হয়েছে।

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন