হোম > সারা দেশ > রাজশাহী

স্কুটিতে ফিরছিলেন মা-মেয়ে, পিকআপের ধাক্কায় দুজনেই নিহত

উপজেলা প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

বগুড়ার আদমদীঘিতে স্কুটিতে আটা বোঝাই পিকআপের ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কে উপজেলা সদরের ডালম্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলা সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের ইসলামী ফাউন্ডেশনের কোরআন বিষয়ক শিক্ষক নাজিরা আক্তার (২৭) ও তার শিশু কন্যা নাজিফা আক্তার (২)। আহতরা হলেন, ছাতনী গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ও নিহতের স্বামী রমজান আলী (৩৮) ও টমটমের যাত্রী দুপচাঁচিয়া উপজেলার চন্দ্রদীঘি গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী নাজমা বেগম (৪০)।

জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের ডালম্বা নামক স্থানে বগুড়াগামী একটি আটা বোঝাই পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হন। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে চিকিৎসক ওই মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। আহতরা বর্তমানে আদমদীঘি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস.এস মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন