হোম > সারা দেশ > রাজশাহী

যুবদলের অফিসে হামলা ও নাশকতা মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা

উপজেলা প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ওয়ার্ড যুবদলের অফিসে হামলা ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় এ আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অসিত দেবনাথ বাপ্পা (৪৬) আদমদীঘি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সান্তাহার পৌর নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

গত বুধবার রাতে সান্তাহার সোনারবাংলা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অসিত দেবনাথ বাপ্পা সান্তাহার পৌরসভার সান্তাহার পুরাতন বাজার এলাকার বিষ্ণ চন্দ্র দেবনাথের ছেলে।

পুলিশ জানান, ২০২৪ সালের ১৯ আগস্ট রাতে সান্তাহার পৌরসভার চায়নার মোড় নামক স্থানে ৪ নং ওয়ার্ড যুবদল অফিসে কয়েকটি মোটরসাইকেল যোগে একদল দুর্বৃত্ত ওই যুবদল অফিস ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক ছড়িয়ে অফিসের আসবাবপত্রে অগ্নিসংযোগ করে পুড়ে দেয়। এ ঘটনায় আদমদীঘি থানায় সান্তাহার কলসা এলাকার পৌর ৪ নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি আশিক হোসেন বাদী হয়ে সাবেক এমপি, তার বাবা সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৭০ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতসহ মোট ২২৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় অসিত দেবনাথ বাপ্পাকে সন্দেহাতিত ভাবে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার অসিত দেবনাথ বাপ্পাকে আদালতে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি