হোম > সারা দেশ > রাজশাহী

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ৫ প্রার্থী

রাকসু নির্বাচন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বাতিল হওয়া সাতজনের মধ্যে পাঁচজন আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন।

বাকি দুজনের মধ্যে একজনের মনোনয়নপত্রে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং অন্যজন আপিল না করায় তাদের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়।

বৃহস্পতিবার বিকেলে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এসব তথ্য জানান।

অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাদ পড়া সাত প্রার্থীর মধ্যে ছয়জন আপিল করেছিলেন। তাদের আবেদন পর্যালোচনা করে পাঁচজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় রাকসুতে জিএস পদে আশিকুর রহমান ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মারুফ হাসানের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে।’

ফিরে পাওয়া প্রার্থীরা হলেন রাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী সাগর আহমেদ মিয়া, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী শাহীন আলম, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদপ্রার্থী রিচার্স চাকমা ও নির্বাহী সদস্য পদপ্রার্থী সুজন চন্দ্র। এ ছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ওমর ফারুক সাফীন আজমীর।

এর আগে ৯ ও ১০ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাকসু নির্বাচনে পাঁচজন ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে দুজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করে প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভিপি পদে ২০ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংশোধিত তফসিল অনুযায়ী, আগামী শনিবার প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। পরদিন রোববার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এর পর থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।

মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবাকে খুন করলো ছেলে

বগুড়ায় ভেজাল মসলার কারবার, তিন লাখ টাকা জরিমানা

ঈশ্বরদীতে মজুত করা ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

পুঠিয়ায় তেল ব্যবসায়ীকে অর্থদণ্ড

এমপির সঙ্গে ইফতারে হত্যা মামলার আসামি, পুলিশ বলছে পলাতক

ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

নদীর নাম পরিবর্তন করে খাল আখ্যা দেওয়া যাবে না

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত বগুড়ার নুর নবীর বাড়িতে শোকের মাতম

নওগাঁয় নিজ বাড়িতে মিলল ঝুলন্ত লাশ

পোরশায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু