হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে হাতকড়াসহ আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল এলাকাবাসী

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজুকে হ্যান্ডকাপসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এলাকাবাসীর বিরুদ্ধে।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার চকভোলা খাঁ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শিবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মামুনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে জুলাই বিপ্লব মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে হ্যান্ডকাপ লাগিয়ে থানায় নিয়ে আসার চেষ্টা করে। এ সময় স্থানীয় এলাকাবাসী রাজুকে হ্যান্ডকাপ পড়া অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের সাথে তাদের হাতাহাতি হয়। তারপর থেকেই রাজু পলাতক রয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান আমার দেশকে বলেন, রাত ৮টার দিকে পুলিশের নিকট থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোন পুলিশ আহত হয়নি। পালিয়ে যাওয়া আসামীকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক