হোম > সারা দেশ > রাজশাহী

মামলা তুলে না নেয়ায় ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুরে মামলা তুলে না নেয়ায় আল আমিন (৩৫) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আল আমিন শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের বাসিন্দা। তিনি বগুড়া শহরের নিউ মার্কেটে প্রসাধনীর ব্যবসা করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আল আমিনের চাষের জমি দখলের চেষ্টা করছিল প্রতিবেশী নুরুল ইসলাম, আবু হোসেন এবং ফজলুল হক। এ নিয়ে আল আমিন তাদের বিরুদ্ধে মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে গত ২৮ জুলাই অভিযুক্তরা আল আমিনের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় ওই দিন বাড়ি থেকে বের হওয়ার সময় তাকে ও তার বাবা আফসার আলীকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় হামলাকারীরা তাদের কাছ থেকে সোয়া এক লাখ টাকাও ছিনিয়ে নেয়। আহত অবস্থায় চার দিন হাসপাতালে থাকার পর আল আমিন মারা যান।

এ ঘটনায় আল আমিনের পরিবার ১৫ জনের নাম উল্লেখ করে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে রোববার দুপুরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন