হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক্টর, নিহত ২

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

সিরাজগঞ্জের তাড়াশে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর খাদে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার বিকেলে উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুসুম্বি গ্রামের আব্দুস সালাম হোসেনের ছেলে মো. রাকিব হোসেন ও একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো বাবু।

তাড়াশ থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের জানান, কৃষি জমিতে কাজ শেষে ট্রাক্টর নিয়ে বিকেলে বিনোদপুর বাজার থেকে তেল কিনে বাড়ি ফিরছিলেন তিন যুবক। ট্রাক্টরটি কুসুম্বি গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এ সময় ট্রাক্টরটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার