হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে বাণিজ্যিক ভবনে ককটেল বিস্ফোরণ

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়ার ধুনট শহরে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের দ্বিতীয় তলায় নির্মাণাধীন দোকানঘরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দূর্বৃত্তরা। এসময় ককটেলের বিকট শব্দে ওই ভবনের ব্যবসায়ীদের মাঝে চরম আতংক বিরাজ করছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টায় এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ডাইম ভবনের নীচতলায় কমপক্ষে ১০টি দোকানে বেচাকেনা করছিলেন ব্যবসায়ীরা। এ অবস্থায় দুপুর সোয়া ১২টায় ভবনের দ্বিতীয় তলায় নির্মাণাধীন একটি দোকানঘরের ভেতর কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। হঠাৎ করে বিকট শব্দে নীচতলার ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। তারা দ্রুত দ্বিতীয় তলায় গিয়ে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হন। সংবাদ পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ককটেলের আলামত জব্দ করা হয়েছে। ওই ভবনের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। অপরাধীদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। পুলিশের একটি টিম বিষয়টি নিয়ে কাজ করছেন।

ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর উদ্ধার, চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আম পাড়তে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

বনপাড়া পৌরসভায় ২৭ কোটি টাকার বাজেট ঘোষণা

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ঈশ্বরদীতে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

আট ঘণ্টা পর নওগাঁ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সোনামসজিদ স্থলবন্দরে পাথর আমদানি শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ধামইরহাটে ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন