হোম > সারা দেশ > রাজশাহী

মসজিদে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি, রামেকে ভর্তি

উপজেলা প্রতিনিধি, সিংড়া (নাটোর)

নাটোরের সিংড়ায় ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ওসমান গনি বাবু (৫২) নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার ভোর ৬টার দিকে উপজেলার ১০নং চৌগ্রাম ইউনিয়নের চৌগ্রাম পারুহারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। মো. ওসমান গনি বাবু ওই এলাকার মৃত আব্দুল প্রমাণিকের ছেলে। তিনি স্থানীয় বাজারে ধান-চালের ব্যবসা করেন। ওসমান গনির ভাতিজা আলাল বলেন, তার চাচা নিজ বাড়ি থেকে ফজরের নামাজ পড়ার উদ্দেশে তার বাড়ির পাশে মসজিদের উদ্দেশে বের হন।

মসজিদের সিঁড়িতে উঠতেই কে বা কারা তার পেছন থেকে গুলি করে। গুলিটি তার কোমরের পেছনে বাম পাশে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

পরবর্তীতে তার স্বজনরা সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অনেককে জিজ্ঞাসাবাদ করেছে। এখন পর্যন্ত ভিকটিম বা তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করবে।

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার

প্রশাসন থেকে পররাষ্ট্র: দুই বিসিএসে রুয়েটের মেহেদীর উজ্জ্বল সাফল্য