হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে চোখ উপড়ে পাহারাদারকে হত্যা

শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোজাম্মেল হক (৬৫) নামে এক পুকুর পাহারাদারের চোখ উপড়ে ফেলার পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে।

শনিবার গভীর রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে নফিউল্লাহ বলেন, মুসলিমপুর গ্রামের পাশে বেলাল উদ্দিনের নুইন্যা পুকুর পাহারা দিতেন বাবা তোজাম্মেল হক। রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে চোখ উপড়ে ফেলে হত্যা করেছে। রোববার ভোরে একজনের ফোনের মাধ্যমে খবর পেরে ঘটনাস্থলে এসে বাবাকে মৃত অবস্থায় দেখতে পাই।

নিহতের স্ত্রী নিলুফা বেগম ও মেয়ে সায়েমা খাতুন বলেন, কারো সাথে আমাদের শত্রুতা ছিল না, কেনো তাতে হত্যা করা হয়েছে জানিনা। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। উপড়ে ফেলা হয়েছে বাম চোখ।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা চাঁপাইনবাবগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ হত্যার ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন ধানের শীষ প্রার্থীর

ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরাজিত প্রার্থী তুহিন

নাটোরে সরকারি ভর্তুকি মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু

সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন জামায়াতের এমপি, খেলেন রোগীদের সাধারণ খাবার

উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির

শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

স্ত্রীকে হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ, আটক স্বামী

মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, ভিডিও ধারণ

ধামইরহাটে আদিবাসী স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

শেরপুর প্রেস ক্লাবের দায়িত্বে আকরাম ও কামাল