হোম > সারা দেশ > রাজশাহী

১০০ টাকা নিয়ে বাকবিতণ্ডায় মুদি দোকানিকে হত্যা

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিকাশের দোকানে ছেঁড়া ১০০ টাকা লেনদেনকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে হামলার ঘটনায় মুদি দোকানি বাবুল হোসেন (৫৫) পাঁচদিন পর মারা গেছেন। মঙ্গলবার রাতে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বাবুল হোসেন শিবগঞ্জ পৌরসভার জালমাছমারী এলাকার মৃত ইলিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট সকাল ৯টার দিকে বড়চক এলাকার গুমানের ছেলে আসাদুল বাবুলের ভাই মোয়াজ্জেম হোসেনের বিকাশের দোকান থেকে ২ হাজার টাকা ক্যাশআউট করে। দুই ঘণ্টা পর আবারো দোকানে এসে ১০০ টাকার একটি নোট ছেঁড়া রয়েছে বলে ফেরত নেয়ার দাবি জানালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর বিভিন্ন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ১০-১৫ জন লোক তার দোকানে হামলা চালায় আসাদুল। এ সময় ভাইকে বাঁচাতে গেলে হামলার শিকার হন মুদি দোকানি বাবুল হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে স্বাস্থ্যের উন্নতি হলে বাবুল হোসেনকে বাসায় নিয়ে যায় স্বজনরা। তবে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হলে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মশিউর রহমান মানিক জানান, রক্তশূন্যতা নিয়ে হাসপাতালে ভর্তি হন বাবুল হোসেন। কিছুক্ষণ পর পরীক্ষা নিরীক্ষার একপর্যায়ে তার মৃত্যু হয়। রক্তশূন্যতার কারণে মৃত্যু হতে পারে বলে প্রাথমিক ধারণা চিকিৎসকদের।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান