হোম > সারা দেশ > রাজশাহী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

ফেনসিডিল, ইয়াবা, হেরোইন, এসকফের পর এবার ভারত থেকে বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’। একেবারেই ফেনসিডিলের আদলে তৈরি এই উইন সেরেক্স কফ সিরাপের একটি চালান জব্দ করেছে বিজিবি। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মাগুরা মাঠ থেকে মাদকগুলো জব্দ করা হয়।

রোববার দুপুরে ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের পক্ষে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

৫৯ মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, বাংলাদেশ ও ভারতের চোরাকারবারি মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করে নিত্যনতুন মাদকের চালান নিয়ে আসার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চামুচা বিওপি থেকে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৯৬/৬-এস থেকে আনুমানিক ৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট ইউনিয়নের মাগুরা মাঠের একটি ধানক্ষেতে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫০ বোতল ফেনসিডিল এবং এর বিকল্প ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় উইন সেরেক্স কফ (Win Cerex Cough) সিরাপ জব্দ করতে সক্ষম হয়।

বিজিবি অধিনায়ক আরো বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সবপ্রকারের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিতে নতুন মাদক ও কৌশল অবলম্বন করছে কারবারিরা। জব্দ করা উইন সেরেক্স কফ ফেনসিডিলের মতোই একটি মাদক। ফেনসিডিলের দাম বৃদ্ধির কারণে নতুন এই মাদকের দিকে ঝুঁকছে তরুণ সমাজ। নতুন মাদক আসায় বিষয়টি তাদেরও ভাবিয়ে তুলেছে। মাদক পাচার বন্ধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম