হোম > সারা দেশ > রাজশাহী

ধামইরহাটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাট উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে আজিজার রহমান (২৫) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার রাত ৯ টায় উপজেলার আমাইতারা থেকে নজিপুর আঞ্চলিক সড়কের বিহারীনগর ব্রিজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নুরুজ্জামান হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আমাইতারা বাজার থেকে বাবা ও ছেলে একটি বাজাজ ১০০ সিসি মোটরসাইকেল যোগে নিজ বাড়ি আলমপুর ইউনিয়নের চকসুবল গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে বিহারীনগর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক আজিজার রহমান মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে মোটরসাইকেল আরোহী নুরুজ্জামান হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। স্থা

নীয়রা আরও বলেন, রাস্তার উপরে খড় বোঝাই করে রাখা ছিল। খড়ের কারণে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় এনেছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি নিশ্চিত করেন।

শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই বাংলাদেশ রাষ্ট্র পেয়েছি: দুলু

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সবাই গুপ্ত জামায়াত: হারুনুর রশিদ

লালপুরে তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি, ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন

যমুনা নদী থেকে শিকল বাঁধা যুবকের লাশ উদ্ধার

সিংড়ায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

তাড়াশে বালিকা বিদ্যালয়ের সীমানা বেড়া ভাঙচুর, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

জয়পুরহাটে বিএনপির ২ নেতাকে বহিষ্কার, ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

শহীদ জিয়ার ঘোষণার মাধ্যমেই স্বাধীনতা যুদ্ধ সংঘঠিত হয়: দুলু

নদীতে গোসল করতে নেমে দুইজনের মৃত্যু

শেরপুরে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত