হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপির অর্ধশতাধিক নেতকর্মীর জামায়াতে যোগদান

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

পাবনার চাটমোহরে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন সেখানকার স্থানীয় বিএনপিপন্থী নেতাকর্মী সমর্থক।

জামায়াতে ইসলামী মূলগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি মো. হোসাইন আহম্মেদের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আলি আজগর।

চাটমোহর উপজেলা জামায়াতের আমির মওলানা মো. আব্দুল হামিদ জানান, জামায়াতের ইসলামীর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে মাদক, সন্ত্রাস, ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে এবং ইসলামী আইন ও শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে বিএনপি থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি চাটমোহর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, জামায়াতে ইসলামি চাটমোহর পৌর শাখার সভাপতি মো. সোলায়মান হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, খেলাফত মজলিসের সভাপতি মুফতি মো. মফিজ উদ্দিন, যুব ও ক্রীড়া বিভাগের উপজেলা শাখার সদস্য ওলিউল্লাহ সরকার প্রমূখ।

নওগাঁয় চার হত্যাকাণ্ড: ভাগিনা আটক, তিনজন পুলিশ হেফাজতে

রাজশাহী নার্সিং কলেজে তালা মেরে শিক্ষার্থীদের কর্মসূচি

সিরাজগঞ্জে বালু উত্তোলনে যমুনার তীর সংরক্ষণ এলাকায় ভাঙন

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসাসেবা ব্যাহত

রাজশাহীতে লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন

নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা

দিনে তিনবার তেল সংগ্রহ, যুবকের কারাদণ্ড

কিছু রাজনৈতিক দল শুধু সংবিধান ইস্যু সামনে আনছে

সংরক্ষিত নারী আসনে ওরাওঁ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মনোনয়ন পেলেন আন্না মিঞ্জ