হোম > সারা দেশ > রাজশাহী

ছুরিকাঘাতে নিহত দুই কিশোর ছাত্রলীগের কর্মী নয়, দাবি দুই পরিবারের

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে নিহত দুই শিক্ষার্থী ছাত্রলীগের কর্মী নয় বলে দাবি করেছে নিহতদের পরিবার। একই সাথে ভারতীয় মিডিয়ার নিহতের পরিচয় নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের নিন্দা জানিয়েছেন তারা।

মঙ্গলবার দুপুরে নাচোল বাজারে ইলামিত্র গণপাঠাগার ও সংস্কৃতি চর্চা কেন্দ্র সংবাদ সম্মেলনে নিহত দুই শিক্ষার্থীর পরিবার এ দাবি জানান।

এসময় নিহত রাইহান ও মাসুদের স্বজনরা বলেন,নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের খলসী ও মল্লিকপুর গ্রামের দুই কিশোর গ্রুপের মধ্যে পূর্বের একটি বিরোধ ছিল। এরই সূত্র ধরে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলে মল্লিকপুর গ্রামের ছেলেরা তাঁদের দুজনকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন তারা। পাশাপাশি কোন নিরপরাধ ব্যক্তিকে যাতে হয়রানি করা না হয়, সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে সতর্ক থাকার আহৃবান জানান তারা।

নিহত রাইহানের ভাই ও মাসুদের বাবা আরও বলেন, এ ঘটনার পর থেকেই আওয়ামী লীগ, ছাত্রলীগের ভ্যারিফাইড পেজ ও নেতাকর্মীদের ফেসবুক পোস্ট এবং ভারতীয় কিছু মিডিয়া তাদের দুজনকে ছাত্রলীগের কর্মী পরিচয় দেয়। কিন্তু তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।

এরমধ্যে নিহত রাইহান পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করতো। প্রাথমিক বিদ্যালয়ে পড়ে কিভাবে ছাত্রলীগের কর্মী হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহত রাইহানের ভাই আলী আকবর, বাবা আব্দুর রহিম, নিহত মাসুদের বাবা এজাবুল হক, ভাই জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।

গত ১৭ ডিসেম্বর রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে ছুরিকাঘাতে এই নিহতের ঘটনা ঘটে। পাশাপাশি আরও ৪ জন কিশোর এ ঘটনায় আহত হয়। নিহত মাসুদ চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অষ্টম সেমিস্টারে ও রাইহান পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করতেন।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম জানান, দুই হত্যাকাণ্ডের ঘটনায় নাচোল থানায় মামলাদারের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট তিনজনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া সিটিতে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

সিরাজগঞ্জে মাদক মামলায় চার আসামির যাবজ্জীবন

বিএনপি নেতাকে অতিথি না করায় হামলা-ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার