হোম > সারা দেশ > রাজশাহী

প্রধান শিক্ষক শ্যামনাথের উদাসীনতা, মেঝে ধসে পুকুরে শিশুশ্রেণির ৫ শিক্ষার্থী

উপজেলা প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

বগুড়ার আদমদীঘিতে ক্লাস শুরুর আগেই মেঝে ধসে পুকুরে পড়েছে পাঁচ শিক্ষার্থী। গতকাল বুধবার দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই কক্ষ বন্ধ করে দিয়েছে উপজেলা শিক্ষা অফিস। তবে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অসতর্কতা আর অবহেলায় এমন ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর অভিযোগ।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম ও সজল হোসেন বলেন, চলতি বছরের ১৫ জানুয়ারি প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন শ্যামনাথ। তিনি বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে খুবই উদাসীন। তিনি স্কুলের শিক্ষক বা স্থানীয়দের সাথে কোনো পরামর্শ না করেই একক সিদ্ধান্তে চলেন। বরাদ্দের টাকা স্কুলের কি কাজে ব্যবহার করেন সেটিও কাউকে বলার প্রয়োজন মনে করেন না। তার উদাসীনতার কারণে পড়াশোনার পাশাপাশি অবকাঠামোর অবস্থাও বেহাল। আর এ কারণেই সকালে ক্লাস শুরুর আগেই শিশু শ্রেণির শিক্ষার্থী হুমায়রা, জীসান ও অলসসহ পাঁচ শিক্ষার্থীকে নিয়ে মেঝ ধসে পুকুরে পড়ে যায়। এই দুর্ঘটনায় শিশু শিক্ষার্থীদের প্রাণহানির মতো ঘটনা ঘটে যেতে পারতো। তাদের দাবি বিদ্যালয়ের শিক্ষকরা সচেতন হলে এমন ঘটনা ঘটতো না।

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামনাথ বলেন, অনেক দিন আগে পুকুরের ওপর এই বিদ্যালয়ের কক্ষ নির্মাণ করা হয়। সম্প্রতি উত্তর দিকে গাইড ওয়াল নির্মাণ করা হলেও তিনি যোগদানের পর থেকে কোনো বরাদ্দ না পাওয়ায় মেঝ সংস্কারের কাজ করা সম্ভব হয়নি। তবে দুই দফায় স্কুলের বরাদ্দ পেয়েছিলেন ৪০ হাজার ৫০০ টাকার মতো। সেটি নিয়ে কারো সাথে আলোচনা না করেই ব্যয় করার জন্য স্থানিয়দের কাছে ক্ষমা চেয়েছেন।

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুহুল আমিন বলেন, খবর পেয়েই বিদ্যালয়ে ছুঁটে এসে ওই ক্লাস রুম বন্ধের জন্য নির্দেশ দিয়েছি। এরপর স্থানীয়দের সাথে কথা বলি। তাদের অভিযোগগুলো নোট করি। বিষয়গুলো ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর তারাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

টাঙ্গাইলে নিহতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

লালপুরে প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার

লালপুরে অটোভ্যান ছিনতাই, অস্ত্রসহ ৩ ডাকাত আটক

সিরাজগঞ্জে দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

নিয়ামতপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাপাহারে ৩০০ পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

বগুড়ায় গৃহবধূকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দুজন গ্রেপ্তার

‎বগুড়ায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে নারীর মৃত্যু

পত্নীতলায় ডাম্পট্রাকের চাপায় নিহত ২

ঈদে ৮ দিন সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ