হোম > সারা দেশ > রাজশাহী

তাড়াশে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের তাড়াশে ধর্ষণ মামলার পলাতক আসামি আরিফ হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে তাড়াশ থানা পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রায়গঞ্জ উপজেলার এক কলেজছাত্রীর সঙ্গে তাড়াশ উপজেলার আরিফ হোসেনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২১ জুন আরিফ ওই কলেজছাত্রীকে চলনবিলের তাড়াশের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৯ নম্বর ব্রিজ এলাকায় বেড়াতে আসতে বলেন। প্রেমিকের কথা মতো ওই দিন সকালে কলেজছাত্রী নির্ধারিত স্থানে পৌঁছান। পরে আরিফ ওই কলেজছাত্রীকে নিয়ে চলনবিলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান।

একপর্যায়ে আরিফ ওই কলেজছাত্রীকে নিয়ে চরহামকুড়িয়া গ্রামে এক বৃদ্ধার বাড়িতে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী কান্নাকাটি করলে প্রেমিক আরিফ সেখান থেকে কৌশলে পালিয়ে যান। তারপর থেকে আরিফকে খুঁজে না পেয়ে ২৭ জুন শুক্রবার তাড়াশ থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী।

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গুরুদাসপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৫

জ্বালানি তেল জব্দ, ২০ হাজার টাকা জরিমানা

কীটনাশকের বিষে ঝুঁকিতে পুঠিয়ার কৃষক, সচেতনতার অভাবে বাড়ছে বিপদ

তাড়াশে মাটি কেটে বিক্রি করায় ৪ লাখ টাকা জরিমানা ও কারাদণ্ড

শিক্ষিকাকে জুতাপেটা করা সেই বিএনপি নেতা বহিষ্কার

মোংলায় নৌপুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ

কলেজের নারী শিক্ষককে জুতা দিয়ে পেটালেন বিএনপি নেতা, অধ্যক্ষসহ আহত ৫

নারী এসআইকে ‘ম্যাডাম’ বলায় থানায় আটকে রাখার অভিযোগ

শ্রমিক দল-শ্রমিক ইউনিয়ন সংঘর্ষে রণক্ষেত্র, ককটেল বিস্ফোরণ

রাবিতে প্রথমবার সামাজিক বিজ্ঞান ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৩ শিক্ষক-শিক্ষার্থী