হোম > সারা দেশ > রাজশাহী

নাটোর-২ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনি ইশতেহার

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী স্বচ্ছ, মানবিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক ‘নতুন ও সমৃদ্ধ নাটোর’ গড়ার নির্বাচনি ইশতেহার প্রদান করেছেন।

বুধবার সকাল সাড়ে নয়টায় শহরের মাদরাসা মোড়ের নির্বাচনি অফিসে ইশতেহার প্রদানের সময় অধ্যাপক মো. ইউনুস আলী বলেন, অফুরন্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও বেকারত্ব, ঘুষ, দুর্নীত, চাঁদাবাজ, অযোগ্য নেতৃত্ব ও সন্ত্রাসের কারণে মানুষের জীবনযাত্রার কাঙ্ক্ষিত মান উন্নয়ন হয়নি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যকে সামনে রেখে মানুষের সেবক হয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের জন্যে কাজ করে যেতে চাই। প্রদত্ত ইশতেহারে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের বিশেষ সম্মাননা প্রদান এবং তাদের জন্যে উন্নত চিকিৎসা, শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাইটেক পার্ক প্রতিষ্ঠা, নাটোর সদর হাসপাতালের আধুনিকায়ন, নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু, নার্সিং ইনস্টিটিউট, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং বক্ষব্যাধি ক্লিনিকের আধুনিকায়ন, স্টেশন বাজার রেলক্রসিং ওভারব্রিজ নির্মাণ, নাটোর-বগুড়া বাইপাস নির্মাণ, নাটোর চিনিকলের আধুনিকায়নের মাধ্যমে লাভজনক শিল্পে পরিণত করা, বাণিজ্যিক গ্যাস সরবরাহ সঞ্চালন লাইন স্থাপন করে ভারী শিল্প প্রতিষ্ঠা, বিসিকের সম্প্রসারণ, অর্থনৈতিক অঞ্চল এবং কৃষি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠা, নাটোর স্টেডিয়ামের আধুনিকায়ন, পর্যটনভিত্তিক শহর প্রতিষ্ঠা, নারদ নদ এবং জয়কালী ও লালদীঘিতে ওয়াকওয়ে নির্মাণ, বর্জ্যমুক্ত সবুজ শহর প্রতিষ্ঠা ইত্যাদি প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়।

ইশতেহার প্রদান অনুষ্ঠানে নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি অধ্যাপক মো. সাদিকুর রহমান এবং সহকারী সেক্রেটারি এবং নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আতিকুল ইসলাম রাসেল উপস্থিত ছিলেন।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান