হোম > সারা দেশ > রাজশাহী

ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু ব্যবস্থাটা এখনও বদলায়নি

সিরাজগঞ্জে জোনায়েদ সাকি

সিরাজগঞ্জ প্রতিনিধি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, শাসক পালিয়ে গেছে কিন্তু ব্যবস্থাটা এখনও বদলায়নি। এই ব্যবস্থা বদলের সংগ্রাম আছে। আমাদের লড়াই ব্যবস্থা পরিবর্তনের লড়াই। এটি পুনর্গঠন শেষ না হওয়া পর্যন্ত চলবে। আগামী নির্বাচন, সংবিধান সংস্কার এবং দেশের প্রতিটি প্রতিষ্ঠান গণতান্ত্রিক ভাবে জবাব দিহিতার আওতায় আনতে হবে। এগুলোকে বাস্তবায়ন করতে হবে।

জোনায়েদ সাকি আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুরে নাগরিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরো বলেন, এই জাতীয় পুনগঠনকালে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। মনে রাখবেন গণতান্ত্রিক শক্তি ছাড়া গণতন্ত্র টেকে না। যত ভালো কথা আমরা সংবিধানে লিখে দেই না কেন কাজ হবে না। কাজেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের গণতান্ত্রিক শক্তির উন্মেস দরকার।

সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সদর আংশিক) আসনের গণতন্ত্র মঞ্চ জোট মনোনীত প্রার্থী ও নাগরিক ঐক্যর যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, প্রমুখ।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার