হোম > সারা দেশ > রাজশাহী

কৃষি প্রণোদনার বীজ ও সার পেলেন ৩৬১০ কৃষক

উপজেলা প্রতিনিধি, আদমদীঘি (বগুড়া)

বগুড়ার আদমদীঘিতে কৃষি প্রণোদনার বীজ ও সার পেয়েছেন ৩৬১০ কৃষক। সোমবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে রবি/২০২৫-২৬ মৌসুমে শীতকালীন বীজ সহায়তার সরিষা, গম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা-পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এ লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার সজল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. বেনজির আহমেদ, পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল ইসলাম, সমাজসেবা অফিসার আল আমিন প্রমুখ।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম