হোম > সারা দেশ > রাজশাহী

ভারতীয় তরুণের সঙ্গে প্রেম, ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা

রাজশাহী অফিস

রাজশাহীতে ভারতীয় এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকে ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে রোজিনা সরকার পাখি নামে এক কিশোরী আত্মহত্যা করেছেন। বুধবার নগরীর লক্ষ্মীপুরের কাদের মণ্ডলের মোড়সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। রোজিনা নওগাঁর সাপাহার উপজেলার ইদ্রিস আলীর মেয়ে।

জানা গেছে, রোজিনার সঙ্গে ভারতীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি সম্পর্ক নিয়ে তাদের মধ্যে টানাপোড়েন চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্পর্কজনিত মানসিক চাপ থেকে আত্মহত্যা করেছেন ।

এদিকে আত্মহত্যার আগে রোজিনা তার ফেসবুক আইডিতে কয়েকটি আবেগঘন পোস্ট দেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে লেখেন, ‘আজকে আমার শেষ দিন..। আল্লাহ মাফ করুক... পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ, প্রিয় বন্ধুরা।’ মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘বিদায় এই সুন্দর পৃথিবী।’

মৃত্যুর আগমুহূর্তে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লিখে পোস্ট দেন। পরে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন । খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পান ।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। প্রেমঘটিত কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেরপুরে চায়ের দোকানে ইয়াবা সেবন, আটক যুবক

রাজশাহীতে ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সারিয়াকান্দিতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে যমুনার ভয়াবহ ভাঙনে বিলীনের পথে সরকারি স্কুল

দলীয় প্রভাবে গ্রেপ্তার এড়ানোর অভিযোগ স্বেচ্ছাসেবক দল আহ্বায়কের বিরুদ্ধে

বড়াইগ্রামে বাসের চাকায় পিষ্ট মোটরসাইকেল চালক

যমুনার ভাঙনে বিলীন হওয়ার পথে সরকারি স্কুল

ড্রেনেজ নিয়ে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার মারামারি

জয়পুরহাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক