হোম > সারা দেশ > রাজশাহী

মাদক ক্রয়-বিক্রয়, সিরাজগঞ্জে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ছবি: আমার দেশ

সিরাজগঞ্জে মাদক ক্রয়-বিক্রয়ের অভিযোগে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার লাখ টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এই কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চন্দলিয়া কুমারপুর গ্রামের জেনারুল ইসলামের ছেলে সেজবুল ইসলাম, রানীনগর গ্রামের আলাউদ্দিনের ছেলে সোহেল রানা ও বিদিরপুর গ্রামে ইয়াছিন আলীর ছেলে আরিফুল ইসলাম সাগর।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার এতথ্য নিশ্চিত করে বলেন, মামলার তিন আসামিদের মধ্যে রায় ঘোষণার সময় আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। দুইজন পলাতক রয়েছেন।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামিরা মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে জড়িত। দেশের বিভিন্ন স্থানে তারা মাদক সরবরাহ করে।

২০২১ সালের ৪ অক্টোবর র‌্যাব-১২ কাছে সংবাদ আসে কয়েকজন লোক রাজশাহী থেকে ট্রাকযোগে হেরোই নিয়ে ঢাকায় যাচ্ছেন। সংবাদ পেয়ে র‌্যাব সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে চেক পোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এমন সময় একটি ট্রাক র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ট্রাকটিকে আটক করে তল্লাশি চালায়। এ সময় ২৫০ গ্রাম হেরোইনসহ সেজবুল ইসলাম, সোহেল রানা ও আরিফুল ইসলাম সাগরকে আটক করে।

এ ঘটনায় র‌্যাবের ডিএডি সোলাইমান হোসেন বাদী হয়ে তাড়াশ থানায় মামলা করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালতের বিচারক তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

এমএইচ

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান