হোম > সারা দেশ > রাজশাহী

আবারও ১৯ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ

উপজেলা প্রতিনিধি, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে আরো ১৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগে একই সীমান্ত দিয়ে দু'দফায় আরো ২১ জনকে পুশইন করেছিল তারা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত ৫টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা ভোলাহাট উপজেলার চামুচা ও চাঁনশিকারী বিওপি’র মধ্যবর্তী সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। এ সময় সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরা ১৯ জনকে আটক করে।

আটকদের মধ্যে ১০ জন পুরুষ, ছয় জন নারী ও তিনজন শিশু রয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা জানান, ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে বিভিন্ন সময়ে কাজের খোঁজে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে ভারতীয় পুলিশের হাতে ধরা পড়ে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করেন। সাজা শেষে ভারতীয় পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাদের বাংলাদেশ সীমান্তে এনে পুশইন করে।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হবে।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩