হোম > সারা দেশ > রাজশাহী

রাকসু নির্বাচনে ভিপি পদে ১৯, জিএস পদে ১৪ প্রার্থী

প্রতিনিধি, রাবি

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩ পদে মোট ২৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলামের সই করা প্রাথমিক তালিকায় এ তথ্য জানানো হয়েছে।

তালিকা অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে ১৯, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ শিক্ষার্থী প্রার্থী হয়েছেন।

এছাড়া, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৯, সহকারী সম্পাদক পদে ৬ জন; সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১১, সহকারী সম্পাদক পদে ৯ জন; মহিলা বিষয়ক সম্পাদক পদে ৭, সহকারী সম্পাদক পদে ৮ জন; তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে ১৩, সহকারী সম্পাদক পদে ৮ জন প্রার্থী হয়েছেন।

মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ১০, সহকারী সম্পাদক পদে ১০ জন; বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ১০, সহকারী সম্পাদক পদে ৬ জন; বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৭, সহকারী সম্পাদক পদে ৮ জন; পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২, সহকারী সম্পাদক পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া, রাকসুর ৪ নির্বাহী সদস্য পদে ৫৫ জন প্রার্থী হয়েছেন।

মোট ৭টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি