হোম > সারা দেশ > রাজশাহী

ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, অবৈধ পারাপার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে বিজিবি।

দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, অবৈধ পারাপার, চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে।

এ লক্ষ্যে সীমান্ত এলাকায় দিন-রাত টহল তৎপরতা জোরদার, বিশেষ টহল পরিচালনা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে সীমান্ত ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা কিংবা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সীমান্তবর্তী জনসাধারণের সঙ্গে সমন্বয় ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে।

পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবীব জানান, সীমান্তবর্তী জনসাধারণকে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো কর্মকাণ্ড পরিলক্ষিত হলে নিকটস্থ বিজিবি ক্যাম্পে তথ্য প্রদানের জন্য অনুরোধ করা হচ্ছে।

তিনি আরো জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সর্বদা বদ্ধপরিকর। সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

গোদাগাড়ীতে উঠছে শীতকালীন টমেটো, দাম না পেয়ে হতাশ কৃষক

বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয়

প্রকল্প জটিলতা ও জনবল সংকটে যক্ষ্মা চিকিৎসাসেবা হুমকির মুখে

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে গভীর রাতে আগুন

পরীক্ষায় অসদুপায়, রাবির ৬০শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের

রূপপুরে ইউরেনিয়ামের নবম চালান পৌঁছাল, প্রকল্পে জ্বালানি সরবরাহ সম্পন্ন

শনিবার তাফসির করতে রাজশাহী আসছেন আজহারী

চলনবিলে ‘সাদা সোনা’ চাষে ব্যস্ত কৃষক

গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণকে পাশে পাবে না সরকার: নূরুল ইসলাম বুলবুল