হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে মনোনীত আমিনুলকে বয়কটের ডাক বঞ্চিত ৪ প্রার্থীর

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়া সাবেক এমপি ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প-বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক মো. আমিনুল ইসলামকে বয়কটের ডাক দিয়েছেন একই আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত চার প্রার্থী।

বৃহস্পতিবার সন্ধ্যায় নাচোল রেলস্টেশনে তারা এক সংক্ষিপ্ত সমাবেশে এ বয়কটের ডাক দেন। এ সময় দলের মনোনয়নবঞ্চিত নেতাদের সমর্থকরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সভায় উপস্থিত ছিলেন- দলীয় মনোনয়ন ঘোষণার আগে গুলশানের পার্টি অফিসে তারেক রহমানের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত থাকা বিএনপির চার নেতাসহ দলটির সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সাবেক এমপি আমিনুল ইসলামকে বয়কটের ডাক দেন তারা হলেন- জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচি, গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তারিক আহমদ এবং নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম