হোম > সারা দেশ > রাজশাহী

নিখোঁজের ২ দিন পর চুয়াডাঙ্গায় যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

নিখোঁজ হওয়ার দুদিন পর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা থেকে মো. শরিফুল ইসলাম (৪২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের খয়েরবাড়িয়া গ্রামের বাসিন্দা।

সোমবার দুপুরে আলমডাঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের মামা জাহাঙ্গীর হোসেন নয়ন জানান, শনিবার গভীর রাত থেকে শরিফুল নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর সোমবার ফেসবুকে লাশ উদ্ধারের খবর ও ছবি দেখে তারা ঘটনাস্থলে গিয়ে শরিফুলকে শনাক্ত করেন।

তিনি আরও বলেন, শরিফুল কোনো ঝামেলা বা শত্রুতার সঙ্গে জড়িত ছিলেন না। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে রেল স্টেশনের পাশে ফেলে রাখা হয়েছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার একজন কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, লাশটি অন্য কোথাও থেকে এনে এখানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঈশ্বরদী থানার এএসআই রাজ্জাক ঘটনাটি নিশ্চিত করে বলেন, শরিফুলের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান