হোম > সারা দেশ > রাজশাহী

শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ বিদ্যালয় সভাপতি, যৌথবাহিনীর সহায়তায় উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

ছবি: আমার দেশ।

বগুড়ার ধুনট উপজেলায় এমপিএসটি উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি লুৎফর রহমানকে (৩২) যৌথবাহিনীর সহায়তায় উদ্ধার করা হয়েছে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতিলতা বর্মনের নেতৃত্বে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। অভিযুক্ত লুৎফর রহমানের বিরুদ্ধে বিদ্যালয়ের একাধিক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুলতানি পারভীন শাহজাহান তালুকদার (এমপিএসটি) উচ্চ বিদ্যালয়ের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীরা গত ২৯ জানুয়ারী নাটোরের গ্রীণভ্যালী পার্কে বার্ষিক বনভোজনে যান। ওইদিন রাতে ফেরার পথে বাসের ভেতরে গান বাজানোর সময় অভিযুক্ত সভাপতি অন্তত ১৫ জন ছাত্রীকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ করা হয়।

ঘটনার প্রতিবাদে ও দোষীর শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ বিচারের আশ্বাস দিয়ে সভাপতিকে বিদ্যালয়ে ডেকে আনেন।

বিদ্যালয়ে পৌঁছানোর পর বিক্ষোভকারীরা তাকে ধাওয়া দিলে প্রাণ বাঁচাতে তিনি অফিস কক্ষে আশ্রয় নেন। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন এবং অফিস কক্ষ লক্ষ্য করে ইট ও পাটকেল নিক্ষেপ করেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে যৌথবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিচারের আশ্বাস দিয়ে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার করা হয়।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন জানান, উদ্ধার শেষে অভিযুক্ত লুৎফর রহমানকে থানা হেফাজতে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি