হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

রাজশাহী অফিস

রাজশাহী মহানগরীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের সমন্বিত জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে গভীর রাতে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ভবনের নিচতলার জানালা ও কাচের ফিটিং ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার দিবাগত রাত ১টা ২৪ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা রাস্তা থেকে ভবনের নিচতলায় অবস্থিত এরিয়া অফিসের বারান্দার জানালা লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে জানালার কাচে আগুন ধরে যায়।

গ্রামীণ ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক এ. কে. এম. শামসুদ্দোহা জানান, ঘটনার সময় অফিসের ভেতরে একজন পিয়ন এবং ভবনের সামনে একজন নৈশপ্রহরী দায়িত্ব পালন করছিলেন। বোমা নিক্ষেপের পর আগুনের বিষয়টি টের পেয়ে পিয়ন দ্রুত আগুন নেভানোর উদ্যোগ নেন। প্রথমে ভেতর থেকে এবং পরে বাইরে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর আলী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কাচের বোতলে দাহ্য পদার্থ ভরে ব্যাংক ভবন লক্ষ্য করে ছুড়ে মারা হয়। এ সময় পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের কাচের ফিটিং ও জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এমই

গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

বগুড়ার দুই উপজেলায় ককটেল বিস্ফোরণ

রূপপুরে বিদ্যুৎ উৎপাদন, কেক কেটে আনন্দ উদযাপন কর্মকর্তা-কর্মচারীদের

ফরিদপুরে নেশার টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে হত্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটে ককটেল নিক্ষেপ, প্রক্টরকে তুলে নেওয়ার হুমকি ছাত্রলীগের

আ.লীগ নেতার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ, এসিল্যান্ড-ইউএনও’র প্রত্যাহারে বিক্ষোভ

ধুনটে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

রামেক ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের ক্যান্টনমেন্ট

রূপপুর থেকে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ